আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউপি নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য আবদুর রউফ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব ১৩ ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট, সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।এব্যাপারে র‌্যাব-১৩ রংপুর দুপুরে প্রেসব্রিফিং করে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কোম্পানী কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর নামক একটি গ্রাম থেকে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়। আরিফ লক্ষীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে। নিহত আব্দুর রউফ মাস্টার দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন।

তিনি লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকও ছিলেন। আব্দুর রউফ গোবিন্দপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।পথে তার উপর অতর্কিত হামলা হলে গুরতর আহত হন।

স্থানীয়রা আহত রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। রউফ হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এক পর্যায়ে ঘাতক আরিফ মিয়ার বাড়ি-ঘরেও আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের বড় বোন মমতাজ বেগম বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান আসামীসহ অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে ওসি মাসুদার রহমান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ