আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মাতৃস্নেহের তুলনা নেই

মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:

মা ও মায়ের ভালোবাসার কখনও তুলনা হয়না।
হোক না সেই ভালোবাসা দেশ কাল পাত্রের ভেদ।

এমনই এক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ও শঠিবাড়ী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আজ থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল সমমানের পরিক্ষায়।
অপার মাতৃস্নেহে এক দাখিল পরীক্ষার্থীর ৩৫ দিনের সন্তানকে আগলে রেখেছিলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ও শঠিবাড়ী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমুজ্জামান ববি।

আজ দাখিল পরীক্ষা চলাকালীন মিঠাপুকুর- ২ (শঠিবাড়ী) কেন্দ্রে একজন ছাত্রী তার ৩৫ দিন বয়সী বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে আসেন।

পড়াশুনায় তার আগ্রহে অভিভূত হন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমুজ্জামান ববি। এসময় পুরো দেড় ঘণ্টা সেই বাচ্চাকে মাতৃস্নেহে নিজের কাছে রেখে দেন।
তাই তো বলা হয় মাতৃস্নেহের কখনও তুলনা হয়না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ