আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে আওয়ামী দলীয় একক প্রার্থী আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ

চলমান ৪র্থ ধাপের ঘোষিত তফসিল মোতাবেক চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও তৃনমুলে প্রার্থী যাচাই বাছাইয়ে দিনাজপুরের বীরগঞ্জে মরিচা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসাবে আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল মনোনিত হয়েছে হয়েছেন।

সম্প্রতি সারাদেশে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে নিজপাড়া ও ভোগনগর ইউনিয়ন বাদে ৯ টি ইউনিয়ন তথা শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম,

পাল্টাপুর, সুজালপুর, মোহাম্মদ পুর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়নে ভোট আগামী ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে তৃনমূলের গ্রহনযোগ্য প্রার্থীদের নাম দলীয়ভাবে ইউনিয়ন শাখা হতে রেজুলেশন করে।

উপজেলা, অতপর জেলা শাখার সুপারিশের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। উপজেলার মরিচা ইউনিয়ন বাদে প্রতিটি ইউনিয়নে ৫/৭ জন করে মনোনয়ন প্রত্যাশীর নাম প্রেরণ করা হয়েছে। কিন্তু ব্যতিক্রম মরিচা ইউনিয়ন, সেখানে ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক।

বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, যিনি বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধান হারিয়ে বিজয়ী হন এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান সমিতির সম্মানিত সহ সভাপতি।

৷ ইউনিয়নে ব্যপক উন্নয়ন করায় এবার এই ইউনিয়নে তার বিরুদ্ধে দলীয় কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় একক প্রার্থী মনোনিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী ও ইউনিয়ন সভাপতি ফারুকুজ্জামান চৌধুরী ফারুক যুক্ত বিবৃতিতে জানান মরিচা ইউনিয়নে চেয়ারম্যান হেলাল চৌধুরী তার মেয়াদে যে পরিমান উন্নয়ন করেছেন, স্বাধীনতার পর অন্য কোন চেয়ারম্যান তা করতে পারে নাই, ফলে যোগ্য ব্যক্তির যথাযোগ্য সম্মান দেয়া হয়েছে, দলে কেউ তার প্রতিপক্ষ নাই। আমরা ইউনিয়নবাসী সবাই তার সফলতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ