আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় বিআরডিবির উদ্যোগে ক্ষুদ্র ঋন বিতরন

রিয়াজুল আকবর লিংকন, নিজস্ব প্রতিবেদক খুলনা:

মুজিব বর্ষে প্রান্তিক জনগোষ্টিকে স্বাবলম্বী করার জন্য ও প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রাম হবে শহর এর ধারনা বাস্তবায়নের লক্ষে কয়রা উপজেলা বিআরডিবির উদ্যেগে ৫নং কয়রার সদাবিক পুরুষ দল ও একই গ্রামের কেএলসি লিমিটেডের সদস্যদের মাঝে ১০ লক্ষ ৪৯ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে।

৯ নভেম্বর বেলা ১১ টায় বিআরডিবির সম্মেলন কক্ষে এ সকল ঋনের টাকা বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হরষিত রায়, জুনিয়র অফিসার সঞ্জয় দত্ত, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,

ভাইস চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে জানানো উক্ত দুটি সমবায় সমিতিতে ৩৬ জনের সঞ্চয় আমানতের পরিমান হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার ৪১ টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ