আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় ১৬ কেজি হরিণের মাংসসহ আটক-১

রিয়াজুল আকবর লিংকন, নিজস্ব প্রতিবেদক খুলনা :

কয়রায় বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড যৌর্থ অভিযান চালিয়ে ১৬ কেজি হরিণের মাংস সহ ১ জন পাচারকারিকে আটক করেছে।

আটককৃত হরিণের মাংস পাচারকারি হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের মৃত্যু বাবু মোল্যার পুত্র ইস্রাফিল (৪০)।

জানা গেছে গত ৬ নভেম্বর রাত ১২ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ বজবজা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার প্রনজিত বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পাতাখালী বেড়িবাঁধের উপর থেকে মাংস সহ তাকে আটক করা হয়।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাংস উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতি ফেলানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ