আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৭ অক্টোবর) বিকালে সদর উপজেলা শাখা যুবলীগের আয়োজনে জেলা পরিষদের আডিটোরিয়াম হল রুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক, ও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর,

সিনিয়র সহ-সভাপতি আব্দুস শরিফ বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃসোহাগ,আশাদুজ্জামান পুলক সহ আরো অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা সরকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ