রংপুর প্রতিনিধি, সুমন হোসেন :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ শে অক্টোবর বেলা ১১ টায়, রংপুর জেলা মুক্তিযোদ্ধা কপ্লেক্স থেকে র্যলী বের হয়ে ডিসির মোর বঙ্গবন্ধু মুরালে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছারাও মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়, পুলিশ সুপার ও জেলা প্রশাসক এর কাছে, পরে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কপ্লেক্স এ আলোচনা সভার আয়োজন করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, আহবায়ক,সম্মিত মুক্তিযোদ্ধা সংসদ,রংপুর জেলা।
বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মোঃ আবু জাকারিয়া জাকির, সদস্য,রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।অনুষ্ঠান টি সভাপতিত্ব করেন, মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি,রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলার বীর
মুক্তিযোদ্ধা গন ও গনমাধ্যম কর্মী বৃন্দ