আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ইব্রাহীম খলিল (২) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।সোমবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল ওই গ্রামের রুপচানের ছেলে।জানা যায় আজ সোমবার সকালে  ইব্রাহীম খলিল বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয় এক নারী ইব্রাহিম খলিলের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করে। এ ঘটনার সত্যেতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ