ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পাগলু মটর সাইকেল সংঘর্ষে সামিদুল ইসলাম (৩৬)নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রবিবার (২৪ অক্টোবর)বিকালে সদর উপজেলার ভাউলার হাট এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।
এ দূর্ঘটনার সত্যেতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাহবুব আলম।মৃত সামিদুল রাণীশংকৈল উপজেলার কলিগাঁ গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
জানা যায়,গতকাল সন্তানের জন্য স্ত্রীসহ মোটর সাইকেল যোগে ভ্যাকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়।
ভ্যাগসিন নিয়ে ফেরার সময় সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাগলু গাড়ীর সঙ্গে সংঘর্ষ হলে ছিটকে পড়ে গুরুতর অহত হয় সামিদুল।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে মধ্যে তার মৃত্যু হয়।