ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মাহমুদা (৪৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের ভাই বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হঠাৎপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত মাহমুদা ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
জানা যায়, পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খায় মাহমুদা। পরিবারের লোক জানতে পেরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেলে রেফার্ড করে।
পরে সেখানে নিয়ে গেলে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।