ঠাকুরগাঁও প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা মহিলালীগ।
সোমবার(১৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ অফিসে জেলা মহিলালীগ এক আলোচনা সভার আয়োজন করে।
জেলা মহিলা লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, জন্মদিন উদযাপন, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা মহিলা লীগ এর সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেফালি বেগম, উপজেলা মহিলালীগ সভাপতি মহসিনা বেগম, পৌর মহিলালীগ সভাপতি নাসিমা পারভেজ, সাধারণ সম্পাদক আনার কলি সুমিসহ বিভিন্ন ওয়ার্ডের নারী নেতৃবৃন্দ, কোমলমতি শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় জেলা মহিলালীগ সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা শেখ রাসেলের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী সেনা সদস্য জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে ১০ বছরের শিশু শেখ রাসেলকেও ছাড়েনি তারা। শেখ রাসেল বেঁচে থাকলে আজ দেশকে পথ দেখাতো। শেখ রাসেল মারা যায়নি, সে অমর, সে বিচরণ করছে বাঙালির হৃদয়ে।
আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পেন্সিল, রাবার, পেন্সিল বক্স, খাবার ও করোনা প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও এসময় জেলা মহিলালীগের উদ্যোগে এক হাজার মাস্ক বিতরণ করা হয়।