আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে সুরক্ষাসামগ্রী প্রদান

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর নিজস্ব অর্থায়নে ওই কলেজ ছাত্রলীগের কর্মী এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সুরক্ষা সামগ্রী হিসেবে ৫’শ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওই কলেজ ছাত্রলীগের আহবায়ক লিপন রায়, যুগ্ম আহবায়ক মুহিদুল ইসলাম জুয়েল, উচ্চমাধ্যমিক ২য় বর্ষ ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক রকি ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ