বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা। ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা০৩ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়।
বলরামপুর যুব সমাজের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক বর্তমান ম্যাম্বার মোঃজিয়াউর রহমান জিয়ার আর্থিক সহযোগিতায় আয়োজিত খেলায় মোট ২৪ টি দল অংশগ্রহণ করবেন তিন ধাপে ০৮ টি করে/ যুবক শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ মানুষ দাঁড়িয়ে সাপ দিয়ে পাতা খেলাটি
উপভোগ করেন।
প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকএবংআগামী ইউপি চেয়ারম্যান নৌকা প্রত্যাশী মোঃ রহমত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলরামপুর দাখিল মাদরাসার সুপার মোঃ মমতাজুল ইসলাম মিনা বেগম মনোয়ারা বেগম প্রমূখ।২ ঘন্টাব্যাপী ভয়ংকর এই খেলাটি পরিচালনা করেন যুবসমাজের মিলন পাটোয়ারী ।