আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে হেরোইনসহ ২ নারী গ্রেফতার

মোঃ সুমন ইসলাম,  রংপুর প্রতিনিধি :

র‌্যাব-১৩, এর একটি দল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন ধাপ রগুনাথগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৭ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী রংপুর জেলার বাসিন্দা মোছাঃ রুনা বেগম (২৪) এবং গাইবান্ধা জেলার বাসিন্দা মোছাঃ জেসমিন আক্তার (২৭) কে গ্রেফতার করেন।

র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয় বিরুদ্ধে রংপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ