মোঃ সুমন ইসলাম,রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর থানার জনৈক এক ভিকটিম গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। অত্র মামলার ০১নং মূল আসামীকে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানী কমান্ডার, র্যাব-১৩, শাপলা চত্ত্বর, রংপুর বরাবরে অধিযাচন পত্র দায়ের করেন। এর ভিত্তিতে তথ্য উপাত্ত গুলো বিবেচনায় এনে র্যাব-১৩, তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে রংপুর ক্যাম্প এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগষ্ট ২০২১খ্রি. রাতে রংপুর মহানগরীর তাজহাট হতে বিশেষ অভিযান পরিচালনা করে, আসামী মোঃ শামীম মিয়া (২২), জেলা-রংপুর’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ভিকটিম কে জোরপূর্বক গণধর্ষণ ও সহায়তা এবং মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে ম্যাসেঞ্জার/ব্লটুথ এর মাধ্যমে ছড়িয়ে সম্মানহানী করার কথা স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।