আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে করোনায় তিন নারীর মৃত্যু

গৌতম বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন।

বৃস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ১৪৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীর ।তাদের বয়স ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে । ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সবাই সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ