আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাকেরহাটে আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু

মো: মজনু আলম,খানসামা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও প্রায় কোটি টাকা রাজস্ব আদায়ের উৎস পাকেরহাটের সার্বিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও জনদুর্ভোগ লাঘবের লক্ষে হাট উন্নয়ন তহবিলের অর্থায়নে আজগার মেম্বার পাড়া হতে ছাগল হাটি পর্যন্ত ৩২০ ফুট দৈর্ঘ্যরে এবং ১০ ফুট প্রশস্তের আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু।

মঙ্গলবার (৩আগস্ট) দুপুরে কাজের উদ্বোধন করলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বাগচী।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, মোট ৩৬ ল টাকা ব্যয়ে এই রাস্তাটি ছাড়াও দ্রুত সময়ের মধ্যে ২২ ফুট প্রশস্তের ও ১০০ ফুট দৈর্ঘ্যরে বেলতলী সড়ক সম্প্রসারণ, পাকেরহাট বড় মসজিদ সম্মুখ কাঁচা বাজার সড়কের ১১ ফুট প্রস্থ ও প্রায় ৩৫০ ফুট দৈর্ঘ্যরে রাস্তা সম্প্রসারণ ও কাঁচা বাজারে ক্রস ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ