আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ কে রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা 

মোঃ সুমন ইসলাম
রংপুর  প্রতিনিধি:
সোমবার (২ আগস্ট) দুপুরে রংপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃ বৃন্দের সাথে এক
সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা  জানিয়েছেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
উক্ত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহবুব রহমান হাবু,সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু,   রেজাউল ইসলাম বাবুসহ প্রেস ক্লাবের
অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রংপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি  আবুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক  শিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাস, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, দপ্তর সম্পাদক সুমণ ইসলাম, সদস্য রবিন চৌধুরি রাসেলসহ ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে উভয় সংবাদিক সংগঠন দুটির নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ