আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

হাতীবান্ধায় ঈদের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা সাত্তার মাষ্টার

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সাত্তার মাষ্টার।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের সর্বস্তরের ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় আ.লীগ নেতা আব্দুস সাত্তার মাষ্টার বলেন, করোনা ভাইরাসের এ সংকটকালে বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদুল আজহার আয়োজনে আমাদের করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে।

তিনি আরও বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।

আওয়ামীলীগ সভাপতি সাত্তার মাষ্টার আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, জীবনের জন্যই আনন্দ। উৎসব জীবনেরই অনুষঙ্গ। একমাত্র আমাদের সচেতনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমেই আমরা করোনাকে নিয়ন্ত্রিত ও পরাজিত করতে পারি। এ ঈদে আমরা সবাই মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করবো- দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সবার সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা। পরিশেষে আমি সবার সুস্থতা কামনা করছি। আবারও সবাইকে ঈদ মোবারক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ