আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে ছেলের হাতে মা খুন

মোঃ সুমন ইসলাম 
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের উত্তর মুন্সিপাড়ায় ক্রিকেট খেলার ব্যাটের আঘতে রাবেয়া বেগম(৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
জানা যায় স্বামী ইকরামুলের মৃত্যুর পর রাবেয়া বেগম তার পোষ্য সন্তান সহ  উত্তর মুন্সিপাড়ায় নিজ বাড়িতে বসবাস করত।
এলাকাবাসী সূত্রে জানা যায়,জন্মের পরে রাবেয়া বেগম(৫২) রাকিবকে তার আপন বাবা মায়ের কাছ থেকে পোষ্য ছেলে হিসেবে নিজের কাছে নিয়ে আসে। প্রায় প্রতিনিয়ত রাকিব তার মা রাবেয়া বেগমকে প্রহার করতো।
ঘটনার সময় ১৭ জুলাই সন্ধ্যা সাতটায় রাকিব তার মায়ের কাছে মোবাইল ফোন চায় রাবেয়া বেগম  দিতে অস্বীকৃতি জনালে তার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে মাথা ফেটে যায়। পরে ঘাতক রাকিব নিজেই বাসার বাহিরে  এসে এলাকাবাসী সবাইকে তার মাকে হত্যার কথা জানায়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে কলেজ পাঠায় এবং ঘাতক রাকিবকে আটক করে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই,এরশাদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ