আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

৩১ থেকে ৫০ শয্যার  অনুমোদন পেল খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ মজনু আলম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতীকরণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড.বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতীকরণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণ বিষয়ে এ সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন সাপেক্ষে নির্দেশ ক্রমে এই প্রশাসনিক অনুমোদন পায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, এটি উপজেলাবাসীর জন্য আনন্দের সংবাদ। এতে সেবার মান আরো বৃদ্ধি পাবে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান বলেন, এই প্রশাসনিক অনুমোদনের ফলে উপজেলার স্বাস্থ্য সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। এখন দ্রুত সময়ের মধ্যে জনবল ও বরাদ্দ পেলে চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে ও গতি পাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ