আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

১৮৩ পিচ ট্যাপেন্টাডল সহ ফার্মেসীর মালিক আটক

আব্দুর রহমান, দৌলতপুর প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১১ টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের নাহার ফার্মেসীর স্বত্তাধীকারী তোফাজ্জেল হোসেন (৪২) নিজ শরীরে এক স্থান থেকে অন্য স্থানে অবৈধ ব্যবসার কাজে বহন কালে সরকার ঘোষিত নিষিদ্ধ নেশা জাতীয় টেপেন্ডা গ্রপের ১৬৫ পিচ ইন্ডিয়ান টেপেন্ডাডল সহ ডাংমড়কা বাজার থেকে এস আই সন্জিত কুমারের নেতৃত্বে আটক করেন কুষ্টিয়া ডিবি পুলিশ।
পরবর্তীতে তাকে সাথে নিয়ে তার দোকানে অভিযান চালালে সেখানেও আরও ১৮ পিচ এই নেশা জাতীয় ঔষধ পাওয়া যায়। এই অভিযানে সর্বমোট ১৮৩ পিচ ট্যাপেন্টাডল ও একটি ৮০ সিসি ডায়িং মোটরসাইকেল সহ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ও জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ