আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলামের ছোট ভাই গুরুতর আহত আকরাম ইসলাম (২৭) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

নিহত আকরাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ইউনূস আলীর দ্বিতীয় ছেলে।

জানা যায়, গত ৬ জুলাই বিকেলে উপজেলার খানসামা থেকে পাকেরহাট রাস্তার সহজপুর নামক স্থানে দুটি বাইকের সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পায় নিহত আকরাম। পরে রক্তাক্ত অবস্থায় পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাঁকে আইসিইউতে এবং গত রবিবার লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ৫ দিনেও তাঁরও জ্ঞান ফিরে নাই। অবশেষে ১১ জুলাই রাত ৯: ৪৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম বলেন, দাফন সম্পন্ন করা হয়েছে।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। ছোট ভাই, সন্তান এদের লাশ কাঁধে নেয়া জীবনে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তাই হেলমেট পড়ে এবং সাবধান ও সচেতন ভাবে গাড়ি চালানো সবচেয়ে বেশী জরুরী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ