মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম পি এবং বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি’র পক্ষ থেকে জরুরী খাদ্যসামগ্রী চাল,ডাল,তেল,আলু,লবন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গন থেকে স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরদের এসব খাদ্যসামগ্রী সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়ার নির্দেশ দেন পৌরসভার মেয়র এস এম মনিরুল হক।
এ সময় পৌরসভার মেয়র এসএম মনিরুল হক বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী একাধিকবার খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার পাঠিয়েছেন। দেশের এই সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জ পৌরসভায় খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।