মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :
তবে এই ডোজ শুধু রংপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের (রংপুর মহানগর) দেওয়া হবে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।এর আগে রোববার (১১ জুলাই) মধ্যরাতে ভ্যাকসিনবাহী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ সময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে ১২ হাজার ডোজের ৩টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন।জানা গেছে, যাদের বয়স ৩৫ এর নিচে তারা এ টিকা নিতে পারবেন না। আগামী ৩০ দিনের মধ্যে মর্ডানার এই ডোজ প্রদান সম্পন্ন করা হবে। রংপুর সিটি করপোরেশনের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সিভিল সার্জন।আরও জানা যায়, টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। টিকা গ্রহণের কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় প্রিন্ট করে নেওয়া যাবে।