আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

Exif_JPEG_420

এমপি মাশরাফির উদ্যোগে নড়াইল শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন”

আবু সাহাদাৎ বাঁধন 
নড়াইল প্রতিনিধি:
নড়াইল শহরের বিভিন্ন স্থানে নড়াইল-০২ আসনের মানবিক সাংসদ মাশরাফি বিন মর্তুজা এর উদ্যোগে নির্মাণ করা হয়েছে করোনা প্রতিরোধক বুথ। বুথটিতে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার সুবিধাসহ পুরাতন মাস্ক পরিবর্তনের সুবিধা। মাশরাফি বিন মর্তুজা’র হাতেগড়া ‘নড়াইল এক্সপ্রেস’ এর সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বুথটি ব্যবহার করতে হয়। আজ ৩০ শে জুন বিকাল ০৫ টায় নড়াইল শহরের মুচিরপোল বুথটিতে প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ এর সদস্য ও সাবেক নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল,উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য হায়দার আপন,বর্নিল সুমন সহ আরো কয়েকজন। আশরাফুজ্জাম মুকুল বলেন,মাশরাফি ভাই নড়াইলের মানুষের কথা সব সময় ভাবেন,এটি তার একটি ক্ষুদ্র অংশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ