আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ব্র্যাকের সকল কর্মসূচি নিয়ে স্বাস্থ্যসেবার সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুমন ইসলাম,  রংপুর প্রতিনিধি :

ব্র্যাকের সকল কর্মসূচিকে নিয়ে পল্লীসমাজের উদ্যোগে স্বাস্থ্যসেবার সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সার্ভিস ক্যাম্পেইন টি ২০-০৬-২০২১ইং তারিখে রবিবার সকাল ১০ ঘটিকার সময় রংপুর মহানগরীর বিনোদপুর পল্লীসমাজের সভাপ্রধান আফরোজার বাড়িতে অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্যসেবার সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে এলাকাবাসীকে রক্তের গ্রুপ জানা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাডপেসার ও আই চাটের মাধ্যমে চোখ পরীক্ষা করা সহ সেবাপ্রদান করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ জলিলুর রহমান, সেক্টরস্পেশালিষ্ট (পিটি) মোঃ আশরাফুল আলম, রংপুর,কর্মসূচি সংগঠক মোঃ আব্দুল হাই মিয়া (সিইপি) সদর,রংপুর। স্বাস্থ্য পুষ্টি জন সংখ্যা কর্মসূচির, কর্মসূচি সংগঠক, মোঃআক্তারুজ্জামান, মাঠ সংগঠক রঙ্গিলা রায়, রংপুর এবং প্রাইম মেডিকেল হাসপাতালের সহকারী নার্স মোছাঃ রুমা লায়লা (ওটি বিভাগ )।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ