তারি ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম রুমে, প্রধান অতিথি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলাটির গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (কুষ্টিয়া) আর.এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক, সরদার তহিদুল , ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিবৃন্দ।
উপজেলার সোনাইকুন্ডী, হোসেনাবাদ, ঝাউদিয়া, দৌলতখালী ও বোয়ালিয়া এলাকার সরকারি গৃহায়ণ প্রকল্পগুলোতে বিগত সময়ের প্রথম ধাপের ৬১ পরিবার ও এবারের ২২ পরিবারের হাতে স্ব স্ব নামে জমি-বাড়ি অন্যান্যসহ ১ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ-সম্পত্তি হস্তান্তর করা হয়। প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে সপ্তা’ খানেকের খাদ্যসামগ্রীও।