আব্দুর রহমান দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে গড়ে উঠা খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রতিস্ঠানটিতে সুনামের সহিত শিক্ষা লাভ করে প্রাক্তন অনেক শিক্ষার্থীই এখন দেশের রাজধানী সহ বিদেশেও গৌরবের সহিত কর্মরত রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে কৃতিত্বের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব আব্দুর রশিদ।
তিনি ২০১০ সাল থেকে এপর্যন্ত সততার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছেই সে একজন আদর্শ শিক্ষক সে যেন শিক্ষার্থীদের কাছে ভালোবাসা ও সুশিক্ষা দেওয়ার এক অফুরন্ত ভান্ডার শিক্ষার্থীদের নয়নের মনি।
কিন্তু তার এই সততার সাথে কাজ এবং শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষা প্রদাণে ঈর্ষান্বিত হয়ে বাধা প্রধান করার জন্যই কতিপয় কিছু অসাধু ব্যাক্তি এবং জামায়াত, বিএনপির আশির্বাদ পুষ্ট কিছু ব্যাক্তি তার বিরুদ্ধে ইদানিং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার অর্জন এবং সবার কাছে সে যে আস্থার প্রতীক হয়ে উঠেছে তার থেকে তাকে হেয়পতিপন্য করার জন্যই এই ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। কিছু অসাধু ব্যাক্তি দ্বারা প্রভাবিত হয়ে কিছু গনমাধ্যম কর্মী নিবন্ধন বিহীন এবং ভুইফোড় ফেইসবুক পেজ এবং পত্রিকাতে তার নামে যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার সুশীল সমাজ। ২০১০ সাল থেকে এপর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক ও ভালোবাসার আশ্রয়স্থল এবং সুশিক্ষার এক অফুরন্ত ভান্ডার।
তাই তার নামে এই মিথ্যা তথ্য এবং সমাজে তাকে হেয়পতিপন্য করায় তার নামে মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তার স্নেহের শিক্ষার্থীরা ও এলাকার সুশীল সমাজ।