আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাতক্ষীরায় রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ

তানভীর অর্নব :
সাতক্ষীরায় করোনা প্রাদুর্ভাবে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন তালা উপজেলা শাখা । মঙ্গলবার সকাল ১০ টায় তালা ডাকবাংলা চত্বরে ৫০ জন দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সাগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।
রাবিয়ান সাতক্ষীরা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক সুতাপা রাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, অচিন্ত্য সাহা, শেখ সাইদুর রহমান, লক্ষণ চন্দ্র রায়,বিশ্বাস জীবনানন্দ, আনিছুর রহমান ও প্রভাষক মো.কামরুজ্জামান।
এসময় আদনীন হাসনাত,লীলাদিত্য প্রমুখ  সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ