আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে ৫১০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী  বিতরণ

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হোটেল শ্রমিকদের মাঝে সেমাই, চিনি ও দুধ বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। রবিবার (৯ মে) ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে ৫১০ জন ক্ষতিগ্রস্থ হোটেল শ্রমিকের মাঝে নিজস্ব উদোগে তিনি এসব জিনিস বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি সাহেদা উম্মুল খায়ের, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা আক্তার পলি, উপ-দপ্তর সম্পাদক ফাহরিয়া ইসলাম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, জেলা স্বেচ্ছালীগের সদস্য মিঠুন রানা, পলাশ, তুষার প্রমুখ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ