আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পীরগঞ্জে ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।শনিবার (৮ মে) উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকায় সাধারণ মানুষের মুখে এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক বিল্পব, সাবেক সহ-সভাপতি শামীমুরজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডাবলু।এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের-সভাপতি আল কিবরিয়া আবেদীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সধারণ সম্পাদক নবাব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ