আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ময়না বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) আখানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত ময়না ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী।জানা যায়, মৃত গৃহবধূ ৪/৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকার জনমনে সন্দেহ দেখা দিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ঠাকুরগাঁও) রাজিয়া সুলতানা ও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ