নড়াইল জেলা প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমআলো বন্ধুসভা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মাননা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃইমারত খাঁনকে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় এবং তাঁর কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনা হয়। উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.ছাদেকুল আরেফিন মাতিন, আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোঃলুৎফর রহমান,অধ্যাপক আকতার বানু আলপনা, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর,সহকারী অধ্যাপক রাশেদ আল মাহফুজ এবং আরো উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুমিত আল রশিদ,উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসান মেহেদী, সাধারণ সম্পাদক শাদমান সাকিব নিলয় সহ উপদেষ্টামন্ডলী ও বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধা ইমারত খাঁন তার ট্রেনিং করতে যাওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধের কাহিনী বর্ননা করেন। তার কাছে যখন জিজ্ঞেস করা হয় ট্রেনিং নিতে যাওয়ার আগে আপনার পরিবার থেকে কোনো বাধা আসেনি? উত্তরে তিনি বলেন,আমার বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দেয়,আমি তখন বাড়ি থেকে পালিয়ে ভারতে ট্রেনিং করে গেছি। এছাড়াও তিনি অনেক সুন্দরভাবে তার যুদ্ধকালীন কাহিনি বর্ণনা করেন। রাবি বন্ধুসভার সমাজকল্যাণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন এর সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বীর মুক্তযোদ্ধা ইমারত খাঁনের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সিফাত হুসাইন এবং সুমাইয়া জেসমিন অরিন। অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তৌফিক হাসান এলাহি। অবশেষে রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসান মেহেদী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।