আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলের তুলারামপুর আফরা নদীর সেতু ঝুঁকিপূর্ণ, ভারি যান চলাচল বন্ধ”

নড়াইল প্রতিনিধি:
নড়াইল-যশোর-খুলনা আঞ্চলিক মহাসড়কের তুলারামপুর সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে হঠাৎ করে সেতুর মাঝামাঝি খানিকটা অংশ ভেঙ্গে রড বেরিয়ে গেছে। এরপর নড়াইল-যশোর-খুলনা সড়কসহ কয়েকটি রুটে সরাসরি যাত্রীবাহী বাসসহ অন্যান্য ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।
স্থানীয়রা জানান, ১০ চাকা বিশিষ্ট পাথর বোঝাই একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতু ক্ষতিগ্রস্থ হয়।
সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থ সেতুটি পরিদর্শন করেছি। আপাতত স্টিলের পাটাতন ব্যবহার করে সেতুটি চালু করা হবে। এক্ষেত্রে দুই থেকে তিনদিন সময় লাগবে। এ পরিস্থিতিতে সেতুর ওপর দিয়ে কোনো প্রকার ভারি যানবাহন চলাচল করবে না। তবে হালকা যানবহন চলাচল করতে পারবে।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতুর পাশে নতুন সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। মাসখানেকের মধ্যে নতুন সেতু চালু হবে বলে আশা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ