আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাতির পিতার জন্মদিনে গণপূর্ত অধিদপ্তরের দোয়া মাহফিল ও আলোচনা সভা 

খালিদ সাইফুল কুষ্টিয়া প্রতিনিধিঃ

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে।২০২০ সাল ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বছরব্যাপী জাতির জনকের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান সরকারি এবং বেসরকারিভাবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু করোনার প্রকোপে অনেক কর্মসূচি স্থগিত করা হয়, যা এবার উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া মুজিববর্ষের কলেবরও কিছুদিন বাড়ানো হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালিত হবে। সেই সাথে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫, জেলা শাখা, কুষ্টিয়া কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সভাপতি মোঃ জিল্লুর রহমান ৷ সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান ৷ এসময় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ