আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী আটক

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া  থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর বিশ্বাস (৩০) নামে একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। ১২ মার্চ (শুক্রবার) ৩ টার দিকে তাকে আটক করা হয়। আটকটকৃত সাগর উপজেলার পৌর এলাকার  মদিনা পাড়ার রহমান বিশ্বাসের ছেলে। ওই ঘটনায় লোহাগর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে লোহাগড়া  থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের  নির্দেশনায় এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ৩ টার দিকে পৌর এলাকার মদিনা পাড়ায় প্রবেশের রাস্তায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ০৯ পিস ইয়াবা  ট্যাবলেটসহ  সাগরকে গ্রেপ্তার করে।
লোহাগড়া  থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেছেন, গ্রেপ্তারকৃত একাধিক মাদক মামলার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ