আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার চাপোড় এলাকার বীরগঞ্জ-পীরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রেজা সৈয়দপুর পৌরশহরের বসুনিয়া এলাকার মশিউর রহমানের ছেলে।

জানা যায়, রানীশংকৈলগামী প্রাইভেটকারটি চাপোড় এলাকায় পৌঁছালে কারটির সামনের চাকা হঠাৎ করে ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ