আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বাগেরহাটে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, ফকিরহাটে এক কিশোরীকে অপহণের অভিযোগে মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, চিতলমারী এলাকার আমিনুর ইসলামের কিশোরী কন্যা (১৬) ফকিরহাটের লখপুর জাড়িয়া মাইট কুমড়া এলাকায় তার নানা আ: গনি খানের বাড়ীতে বসবাস করে আসছে। গত ১৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে সুকৌশলে অপহরন করা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানালে গত ১৭ ফেব্রুয়ারী পুলিশ পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে। এসময় আজিজুল শেখের পুত্র শামিম শেখ (২১) কে আটক করে।

এ ব্যাপারে উক্ত কিশোরীর মাতা মনোয়ারা বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। যার নং-১১, তারিখ-১৭/০২/২০২১ইং। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রেমের সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ