আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভূমিহীন আন্দোলনের ২২ নং সেনুয়া ইউনিয়নের, বাসেদ সভাপতি,তৈয়বুর  সাধারণ সম্পাদক

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার সেনুয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে সদর উপজেলার রুহিয়া থানার ২২নং সেনুয়া ইউনিয়নের খারুয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে এক সভায় এ কমিটি গঠন করা হয়।আ. লথিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখা সভাপতি এমদাদুল হক ভুট্টো। সভায় আব্দুল বাসেদকে সভাপতি ও তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি শমরেশ চন্দ্র।এছাড়া আরও উপস্থিত ছিলেন ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখা সভাপতি প্রফুল্ল কুমার বর্মন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ