আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিদ্বন্দ্বিতা হবে আ’লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে মণিরামপুর পৌরসভার ভোট শনিবার

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :

মণিরামপুর পৌরসভার ভোট শনিবার যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচন শনিবার। নির্বাচনী মাঠে তিন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী মধ্যে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান জানান, মণিরামপুর প্রথম শেণির পৌরসভায় মোট ভোটার ২২ হাজার নয়শ’ ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার দশ হাজার আটশ’ ৩৬ ও নারী ভোটার ১১ হাজার একশ’ ২৯ জন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিরর পদে ৩৩ জন। তিন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী মাহমুদুল হাসান, বিএনপির ধানের শীষের অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আবু তালেব।

বিগত নির্বাচনের তুলনায় এবার সাধারণ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এলাকায় পরিবেশ ছিল শান্তিপূর্ণ। প্রতিদ্বন্দ্বী ৪৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। সে কারণে ভোটারদের এবার কদরও বেড়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাস্টার আবু তালেব বলেছেন, নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের।
বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের অভিযোগ করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের ওপর নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা হামলা-হুমকি ধামকি দিচ্ছে ভোটের মাঠে না যেতে। যে কারণে ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা ভোট নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

তবে নৌকা প্রতীকের প্রার্থী কাজী মাহমুদুল হাসান এ অভিযোগ নাকচ করে জানান, তার আমলে পৌরসভায় ব্যাপক উন্নয়ন হওয়ায় নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফলে পরাজয় বুঝতে পেরে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরাপক্ষ করতে প্রশাসনের পক্ষে সব ধরনের সহযোগিতা থাকবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ