জিয়াউল ইসলামঃ ব্যুরোপ্রধান খুলনাঃ
করোনা মহামারিতে জনসচেতনা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “শেরে- বাংলা স্মৃতি পদক” ২০২০ প্রাপ্তি হয়েছেন দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিঘলিয়া রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলী রেজা বাচা। করোনা কালিন সময়ে মানবতার পরিচয় দেবার জন্য, জনগনের পাশে থাকার জন্য, দুর্যোগ কে মোকাবিলা করার জন্য জীবনকে বাজি রেখে যারা জনগনের পাশে ছিলেন, যারা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সর্বদা চেষ্টা করেছেন তাদেরকে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ পুরস্কারের জন্য মনোনীত করেন। ২৫ ডিসেম্বর বিকাল ৪.৩০ টায় কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকাতে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে অগ্রগামী মিডিয়া ভিশন এর পক্ষ হতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে সম্মাননা পুরস্কার প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান। প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক সিকদার।