মাহমুদুল হাসান ইউসুফ, রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর থানার শটিবাড়ি ধাপ মন্ডলের বাজারে অভিযাত্রিক ব্লাড ব্যাংক – “রংপুর শাখার” শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। আজ ২৫ শে ডিসেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে প্রোগ্রাম টি অনুষ্ঠিত হয়। সকালে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, দুপুরে শীত বস্ত্র বিতরণ ও বিকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মিজানুর রহমান, মেম্বার ৪ নং ওয়ার্ড, দূর্গাপুর ইউনিয়ন। ডা. মোঃ জহুরুল হক, সহযোগী অধ্যাপক (ইউরোলজি বিভাগ) রংপুর মেডিকেল হসপিটাল। আরো উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক – রংপুর শাখার আহবায়ক সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক – রংপুর শাখা স্বেচ্ছাসেবী…মাহফুজ মুন্না, আমিনুর রহমান, লিজা, তানজিলা তাসনিম, সাকিব খান ও মাহিন বাবু কাঞ্চন। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন, সাবিনা ফার্মেসি।১৪ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান উনার বক্তব্যে উনি অভিযাত্রিকের সফলতা কামনা করেন। রংপুর শাখার আহবায়ক সাদ্দাম হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।