আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রহনপুর পৌর মেয়র প্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম টাইগার এর প্রচার প্রচারণা অব্যাহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশে মোট ৩২৯ টি পৌরসভা,যার মধ্যে প্রথম ,দ্বিতীয় ধাপের নৌকার কান্ডারীদের তালিকা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভা আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছে মাঠ যার ও মাঠে যে যোগ্য নেতৃত্ব দিচ্ছে তাকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে। আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচন তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ,গোমস্তাপুর উপজেলা শাখার সংগ্রামী নেতা, মাটি ও মানুষের নেতা, হাসির প্রতীক, যিনি অতি সহজে মানুষের মন জয় করে নেয় ,সেই মানুষটির প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে এবং রহনপুর পৌরবাসী আগামী নির্বাচনে মেয়র হিসেবে তাকেই দেখতে চান।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন সড়কে মটরসাইকেল শোডাউন করেছে সিরাজুল ইসলাম টাইগার এর সর্মথকরা এবং রহনপুর পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে তার নিজস্ব কিছু লিফলেট নিয়ে গণসংযোগ চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য আলমগীর, রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিলন, আওয়ামীলীগ কর্মী রুবেল আলী,টমি আলী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ