আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর (বৃহঃবার) দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামে ৩৫০ জন অসহায় দুস্থ লোকের মাঝে একটি করে কম্বল ও অন্যান্যদের মাঝে ৫০০টি মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, লায়ন্স ক্লাব এর নর্থ ব্যঙ্গল রিজিওনাল কো-অর্ডিনেটর লায়ন্স খন্দকার কামরুল হাসান, সোনাহাট ডিগ্রী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, বঙ্গ সোনাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ