আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলের বোড়ামারা গ্রামে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবু সাহাদাৎ বাঁধন
নড়াইল সদর প্রতিনিধি:
আজ ১৯ ডিসেম্বর ২০২০ রোজ শনিবার নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের ১৬ দলীয় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় মুখোমুখি হয় অন্তাইখোলা ফুটবল একাদশ বনাম বারিরগ্রাম ফুটবল একাদশ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি।
৮০ মিনিটের খেলায় কোনো দল গোল ছিনিয়ে নিতে না পারায় ট্রাইফিকারে জয়লাভ করে অন্তাইখোলা ফুটবল একাদশ(যশোর)।খেলায় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজার গর্বিত পিতা,বিশিষ্ট সমাজসেবক,গোলাম মর্তুজা স্বপন আরো উপস্থিত ছিলেন ১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃজিল্লুর রহমান,উপস্থিত ছিলেন ওয়ালেটের এরিয়া ম্যানেজার সাব্বির হুসাইন।খেলাটির সভাপতিত্ব করেন বোড়ামারা গ্রাম গড়ার কারিগর এবং ১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.মকবুল হোসেন শিকদার।আরো উপস্থিত ছিলেন মাইজপাড়া বালিকা বিদ্যালয়ের ফেরদাউস শিকদার,বিশিষ্ট সমাজসেবক মো: সুপ্রেম উল আলম সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ