নড়াইল সদর প্রতিনিধিঃ
নড়াইলে ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স এর পক্ষ থেকে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।আজ ১৬(ডিসেম্বর) বুধবার সকাল ১০ টার দিকে ইতনা কমিউনিটি সেন্টার এই কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় ৬০ জন গরিব, দুঃস্থ, অসহায় মানুষকে কম্বল ও মাস্ক বিতরণ করেন ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স এর নেতৃবৃন্দ।এসময় বক্তরা বলেন এখন শীতকাল আর এই শীতের আগমনীতে সন্ধ্যা হলেই নামছে শীত, বইছে শীতল হাওয়া। রাত যত গভীর হয়,শীতের প্রকোপও ততই বাড়তে থাকে। এতে বিশেষত অধিক কষ্টে রাত যাপন করে ছিন্নমূল সাধারণ মানুষেরা। আর এসব ছিন্নমূল দুস্থ্য শীতার্ত মানুষদের পাশে ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স তহবিল থেকে তাদের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স এর উপদেষ্টা নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষধ এর চেয়ারম্যান সৈয়দ খাইরুল আলম,সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃআলামীন আরো উপস্থিত ছিলেন আতাউর রহমান ফিরোজ,কাজী ইনায়েত হোসেন,মিনা রাজীবুদ্দিন আহমেদ,আব্দুর সাত্তার মোল্যা,আব্দুর রহমান মোল্যা,শেখ আলাউদ্দীন,আনন্দ টেলিভিশন এর জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হাসান,আলোকিত বাংলাদেশ পত্রিকার জহুরুল হক মিলু,দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার নড়াইল প্রতিনিধি মোঃহাবিবুর রহমান সহ আরো অনেকে।
ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স এর সভাপতি বিশিষ্ট সমাজসেবীকা পূজা ব্যানার্জির উদ্যোগে আজ গরিব দুঃখি মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।