আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

খুলনা জেলার দিঘলীয়া বাজারে দফায় দফায় সংঘর্ষ

জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান খুলনাঃ

গতকাল ১২ই ডিসেম্বর সন্ধ্যার পর রাত ৮টা থেকে দিঘলিয়ার বারাকপুর বাজারে দফায় দফায় সংঘর্ষ হয়। বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন সমর্থক ও বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনসার শেখ সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এসময় মিতু শিকদার (৩৩) পিতা মাহাতাব শিকদার নামে একজন চটপটি বিক্রেতা আহত হয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মিতু শিকদার আহতের খবর ছড়িয়ে পড়লে লাখোহাটি এলাকার আনসার শেখ সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে এবং মসজিদের মাইকে এলাকাবাসীদের প্রস্তুত থাকতে বলা হলে চেয়ারম্যান জাকির গাজী সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আনসার শেখ এর বাড়ি ভাংচুর ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ করা হয়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকাবাসীর অভিযোগ সংঘর্ষ চলাকালে বোমা বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় এবং সমস্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বারাকপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী এর নিকট জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন তিনি মুঠোফোনে খবর পান বারাকপুর এলাকায় আনসার শেখ এর বাড়িতে চেয়ারম্যান জাকির গাজী গ্রুপের দুই তিন শত লোক হামলা চালাচ্ছে খবর পাওয়া মাত্র তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুধুমাত্র আনসার শেখ এর লোকজন দেখতে পান এবং আনসার শেখ এর নিরাপত্তার জন্য পুলিশ পাহারায় তার শশুর বাড়ি পৌঁছে দেয়। এরপর পুলিশ খবর পায় ফরহাদের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণ হচ্ছে তাৎক্ষনিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলি ও বোমা বিস্ফোরণের বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন বোমা বিস্ফোরণের কোন আলামত তিনি লক্ষ্য করেননি তবে তিনি কয়েকটি আওয়াজ শুনেছেন। গতকাল গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটায় এলাকায় আতংক বিরাজ করছে। বারাকপুর বাজারে শান্তি শৃঙ্খলা ফেরাতে গতকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। গতকালের সংঘর্ষের বিষয়ে এখনো দিঘলিয়া থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ