আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিশ্ব শিশু শান্তি পুরষ্কার ২০২০ নড়াইলের ছেলে সাদাতের হাতে

 

আবু সাহাদাৎ বাঁধন
নড়াইল সদর প্রতিনিধিঃ

বিশ্বের বুকে আজ নতুন করে বাংলাদেশের নাম লেখালো নড়াইলের গর্ব সাদাত রহমান সাকিব।
বিশ্ব শিশু শান্তি পুরষ্কার ২০২০ জয়ের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো সাদাত।৪২টি দেশের ১৪২ জন শিশুর মনোনয়নের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বিশ্বমঞ্চে উঠে আসার দৌড়। ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের সেই দৌড়ে এখন টিকে আছে তিনজন। যাদের একজন নড়াইলের কিশোর সাদাত রহমান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে সে উঠে এসেছে বিশ্বমঞ্চের শীর্ষ তিনে।
আজ ১৩ নভেম্বর নেদারল্যান্ডসে ওই পুরস্কারের জন্য নির্বাচিত এক বা একাধিক শিশুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মাধ্যমে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ