আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে শাহাবাদে দরিদ্র মেধাবি ছাত্রী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল  বিতরণ”

নড়াইল সদর প্রতিনিধিঃ
নড়াইলে শাহাবাদে দরিদ্র মেধাবি ছাত্রী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল
,শিক্ষা প্রতিষ্ঠানে ওজন ও উচ্চতা মাপা মেশিন ও বেঞ্চ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাহাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের
এলজিএসপি প্রকল্প ৩ এর আওতায় সদর উপজেলা পরিষদ, নড়াইল ও শাহাবাদ ইউনিয়নের
আয়োজন এ সব শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
২০ জন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীকে ২০ টি বাই সাইকেল, ৫টি
প্রাথমিক বিদ্যালয়ে ৫টি ওজন ও উচ্চা মাপা মেশিন এবং ৪ টি প্রাথমিক
বিদ্যালয়কে ১৪ জোড়া বেঞ্চ বিতরণ করা  হয়।
শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নার সভাপতিত্বে, এলজিএসপি
প্রকল্প ৩ জেলা সহায়তাকারি ফারজানা মুস্তাহিদসহ ইউনিয়নের কর্মকর্তা,
সদস্যগন  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এ সময়
উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ